| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৮ ২৩:১৫:৪০
বিএনপি প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক: আসন্ন সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের নির্বাচনী ময়দানে নতুন চমক নিয়ে হাজির হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন।

খেলোয়াড়দের সাথে সরাসরি মতবিনিময়

গাজীপুর শহরের পিটিআই অডিটরিয়ামে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন স্তরের ক্রিকেটার ও ফুটবলারদের সঙ্গে খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে কথা বলেন তামিম। এ সময় খেলোয়াড়রা তাদের দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাঠের অভাব, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেসিস স্টেডিয়াম উন্মুক্ত করা এবং জেলায় একটি পূর্ণাঙ্গ সুইমিং পুল ও ক্রিকেট মাঠ নির্মাণের দাবি জানান তারা।

তামিম যা বললেন

খেলোয়াড়দের সমস্যার কথা শুনে তামিম ইকবাল স্কুল পর্যায় থেকে ক্রিকেট শুরু করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “মঞ্জুরুল করিম রনি ভাই আমার ভাইয়ের মতো বন্ধু। ২০১৩ সাল থেকে আমাদের সম্পর্ক। তিনি নিজে একজন ক্রীড়াপ্রেমী মানুষ এবং একসময় ঢাকায় ক্লাব পরিচালনা করেছেন। গাজীপুরের খেলাধুলার দুরাবস্থার কথা শুনেই আজ আমি আপনাদের মাঝে এসেছি। আমি বিশ্বাস করি, আপনারা তাকে সুযোগ দিলে তিনি আপনাদের সব দাবি পূরণ করবেন।”

প্রার্থীর প্রতিশ্রুতি

বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি বলেন, “গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে আজ অবহেলিত। আমাদের এখানে অনেক প্রতিভা থাকা সত্ত্বেও তারা জাতীয় পর্যায়ে সুযোগ পায় না। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, তবে প্রতিটি স্কুলে ক্লাব গঠন এবং নিয়মিত লিগ খেলার ব্যবস্থা করে দেব।”

সেমিনারের শেষ পর্যায়ে তামিম ইকবাল স্থানীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ভবিষ্যতে কারিগরি ও ব্যক্তিগত সহযোগিতার আশ্বাস দেন এবং উপস্থিত সবার কাছে রনির জন্য শুভকামনা জানান।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...