পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিল নতুন সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পে-স্কেলের সুপারিশগুলো এখনো পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে। বর্তমান অর্থনৈতিক সক্ষমতা যাচাই না করে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।
অর্থমন্ত্রী দেশের আর্থিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ট্যাক্স-জিডিপি অনুপাত বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। তাই কতটুকু অর্থ এই খাতে ব্যয় করা সম্ভব এবং কখন তা কার্যকর করা যাবে, তা বিস্তারিত পর্যালোচনার প্রয়োজন। তিনি জানান, সবকিছু খতিয়ে দেখার পরেই কতটুকু এবং কীভাবে পে-স্কেল বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যথাসময়ে জাতীয় পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, গত ২১ জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
বেতন কমিশনের সুপারিশে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। কমিশন এই নতুন কাঠামোটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে আংশিক এবং ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার পরামর্শ দিয়েছে। এখন নতুন সরকারের পর্যালোচনার পরই চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়টি নির্ভর করছে।
সেলিম/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
