| ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: মার্চ থেকেই বাড়তি বেতন!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১১:০০:৩৪
সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: মার্চ থেকেই বাড়তি বেতন!

নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতীক্ষার মধ্যেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি জানান, পে স্কেলের সুপারিশগুলো এখনো পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন না দেখে এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে এ বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

অর্থমন্ত্রী দেশের আর্থিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, বর্তমানে বাংলাদেশের কর রাজস্ব এবং কর-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই অবস্থায় নতুন বেতন কাঠামো কতটুকু বাস্তবায়ন করা সম্ভব, তা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। সরকারের প্রধান লক্ষ্য হলো বাজারে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনা।

অর্থনীতিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ব্যক্ত করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তিনি পৃষ্ঠপোষকতার অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ার ওপর জোর দেন। উদাহরণ হিসেবে তিনি বরিশালের শীতলপাটির মতো দেশীয় পণ্যের কথা উল্লেখ করে বলেন, ক্ষুদ্র কারিগরদের প্রশিক্ষণ, ঋণ ও অনলাইন বিপণনের সুযোগ দিলে বড় বাজার তৈরি করা সম্ভব।

এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বর্তমান রাজস্ব ঘাটতি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নবম পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি কিছুটা সময় নিতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যে এটি স্পষ্ট যে, সুপারিশগুলো পর্যবেক্ষণ ও যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত সরকার কোনো চূড়ান্ত ঘোষণা দিচ্ছে না। ফলে পে স্কেলের বিষয়টি এখন সম্পূর্ণভাবে পরবর্তী প্রশাসনিক পর্যালোচনার ওপর নির্ভর করছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...