| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মুখোমুখি হচ্ছে ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া; চূড়ান্ত সূচি ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জানুয়ারি ১০ ১৪:৫৭:০২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া; চূড়ান্ত সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মেগা আসর। ৪৮ দলের এই বিশ্ব আসরের আগে নিজেদের শক্তি ঝালিয়ে নিতে মাঠে নামছে ফুটবলের পরাশক্তিরা। মার্চ উইন্ডোতে যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাচ্ছে রোড টু ২৬ নামের একটি বিশেষ প্রীতি ম্যাচ সিরিজ। যেখানে অংশ নেবে ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলগুলো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংশ্লিষ্ট দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।

ম্যাচ সূচি ও সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

১. ব্রাজিল বনাম ফ্রান্স: ২৬ মার্চ, রাত ২টা। (জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস)।

২. ক্রোয়েশিয়া বনাম কলম্বিয়া: ২৭ মার্চ, ভোর ৫টা ৩০ মিনিট। (অরল্যান্ডো)।

৩. কলম্বিয়া বনাম ফ্রান্স: ২৯ মার্চ, রাত ১টা। (মেরিল্যান্ড)।

৪. ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া: ১ এপ্রিল, ভোর ৬টা। (অরল্যান্ডো)।

এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ব্রাজিল ও ফ্রান্সের লড়াই। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের দ্বৈরথ দেখতে ফুটবল বিশ্বের নজর থাকবে ম্যাসাচুসেটসের ফক্সবরোতে। এছাড়া সিরিজের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল সি গ্রুপে অবস্থান করছে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির শিষ্যরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভব্য একাদশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...