| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২৪ ০৯:৩৪:৪৭
আজকের সোনার বাজারদর: ২৪ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আবারও চড়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করেছে। গত ২১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন দাম আজও বহাল রয়েছে।

কেন বাড়ল দাম:

বাজুসের তথ্য অনুযায়ী, স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একনজরে সোনার নতুন দাম (প্রতি ভরি):

১. ২২ ক্যারেট: ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।

২. ২১ ক্যারেট: ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা।

৩. ১৮ ক্যারেট: ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।

৪. সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

ক্রেতাদের জন্য জরুরি তথ্য:

মনে রাখবেন, অলঙ্কার কেনার সময় বাজুস নির্ধারিত এই মূল দামের সঙ্গে আরও ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং জুয়েলার্সকে ন্যূনতম ৬ শতাংশ মজুরি বা মেকিং চার্জ প্রদান করতে হবে।

রুপার দামও ঊর্ধ্বমুখী:

সোনার পাশাপাশি রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে। প্রতি ভরিতে ৩৫০ টাকা বেড়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৭০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৪৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...