| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দুই দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১০:১৬:২৬
টানা দুই দিন বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: আগামী কয়েক দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে। আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই শুষ্ক আবহাওয়ার মাঝেও মাসের শেষ দিকে বৃষ্টির দেখা মিলতে পারে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে। তার বিশ্লেষণ অনুযায়ী, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে তাপমাত্রা বাড়ার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই উষ্ণ আবহাওয়ার মধ্যেই স্বল্পমেয়াদি এই বৃষ্টিপাত দক্ষিণাঞ্চলের প্রকৃতিতে সাময়িক পরিবর্তন আনতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...