| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ২০ ১৫:১২:০৬
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দিলেন নতুন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের আভাস দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বর্তমানে শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পেলেও তা শতভাগে উন্নীত করার কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ইতিবাচক ইঙ্গিত দেন।

সরকারি কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষকরা কেন শতভাগ উৎসব ভাতা পান না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের এই সমস্যার বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। তিনি আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকারের আমলেই এই দাবি পূরণ করার লক্ষে কাজ শুরু হয়েছে এবং শীঘ্রই ইতিবাচক ফলাফল পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, নির্বাচনের আগে জমা পড়া এমপিওভুক্তির আবেদনগুলো নতুন করে যাচাই-বাছাই করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ঘুষ বাণিজ্যের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করাই হবে এই এমপিওভুক্তির প্রধান লক্ষ্য।

এছাড়া শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করার চেষ্টা করা হচ্ছে। যদি বর্তমান সিস্টেমে কোনো কারিগরি বা আইনি ত্রুটি থাকে, তবে সেগুলো দ্রুত সংস্কার করে শিক্ষকদের জন্য সহজতর বদলি ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...