আয়শা সিদ্দিকা
সিনিয়র রিপোর্টার
মার্চে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ: প্রস্তুতি ম্যাচের টার্গেটে ৪ দেশ
ফিলিপাইন ও পূর্ব তিমুরের সঙ্গে বাফুফের আলোচনা: প্রস্তুতি ম্যাচের সর্বশেষ
নিজস্ব প্রতিবেদক: আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শক্তিশালি করে তুলতে বড় ধরনের প্রস্তুতির পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঠের লড়াইয়ে নামার আগে দলের সেরা কম্বিনেশন খুঁজে বের করতে হোম অথবা অ্যাওয়ে প্রীতি ম্যাচ আয়োজনের জোর প্রচেষ্টা চালাচ্ছে ফেডারেশন।
যোগাযোগ চলছে ১০ দেশের সঙ্গে
বাফুফে সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে এশিয়ার অন্তত ১০টি দেশের ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এই তালিকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার উদীয়মান ফুটবল শক্তিগুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।
শীর্ষ তালিকায় চার দেশ
বাফুফের রাডারে থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে চারটির নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে:
১. ইন্দোনেশিয়া
২. ফিলিপাইন
৩. ভিয়েতনাম
৪. পূর্ব তিমুর
সাফল্যের অপেক্ষায় ফেডারেশন
বাফুফে জানিয়েছে, উল্লেখিত দেশগুলোর মধ্যে কোনোটি থেকে ইতিবাচক সাড়া মিলেছে, আবার কোনোটি থেকে আনুষ্ঠানিক চিঠির অপেক্ষায় রয়েছে তারা। লক্ষ্য একটাই—মার্চের মূল লড়াইয়ের আগে একটি মানসম্মত প্রীতি ম্যাচ নিশ্চিত করা, যাতে খেলোয়াড়রা আন্তর্জাতিক ছন্দে থেকে সিঙ্গাপুরের মোকাবিলা করতে পারে।
আয়শা/
