| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সুখবর: টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০২ ১৯:৩২:২৭
সুখবর: টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ

বাংলাদেশকে বিশ্বকাপে ফেরালেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিশ্ব ক্রিকেটে বইছে ঝড়ের আভাস। ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। তাদের দাবি, বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফিরিয়ে আনা হলেই কেবল তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।

আইসিসির সিদ্ধান্তে পাকিস্তানের হুংকার

আইসিসি বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এক সংবাদ সম্মেলনে জানান, আইসিসি বাংলাদেশের সঙ্গে অন্যায় করেছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

রশিদ লতিফের কড়া বার্তা

সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ মনে করেন, আইসিসি দ্বিমুখী আচরণ করছে। তার মতে, আইসিসি, ব্রডকাস্টার ও বিজ্ঞাপন সংস্থাগুলো পাকিস্তানের ভারত বয়কটের সিদ্ধান্তে বড় ধরণের লোকসানের মুখে পড়তে পারে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দেওয়া হলেই তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে।

পিসিবির পরবর্তী পদক্ষেপ

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া ক্রিকেটারদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...