ভারতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই
বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: অজিঙ্কা রাহানে ও হার্শা ভোগলের কড়া মন্তব্য
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে নাটকীয়তা এখনো থামছে না। পাকিস্তান দল ঘোষণা করলেও তারা আদতে মাঠে নামবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং ক্রিকেটার অজিঙ্কা রাহানে মনে করেন, শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ খেলতে বাধ্য হবে।
রাহানে ও হার্শার কড়া সমালোচনা:
ক্রিকেট পোর্টাল ক্রিকবাজে এক আলোচনায় অজিঙ্কা রাহানে সোজাসুজি বলেন, “আমার মনে হয় না পাকিস্তানের সেই সাহস আছে যে তারা বিশ্বকাপ বয়কট করবে।” অন্যদিকে হার্শা ভোগলে বিষয়টিকে স্রেফ ‘কোলাহল’ হিসেবে দেখছেন। তিনি বলেন, “পাকিস্তান অবশ্যই খেলতে আসবে। এটা কোনো ক্লাব ক্রিকেট নয় যে হুট করে ম্যানেজার আসেনি বলে খেলব না বা ওয়াকওভার দেব। না এলে তাদের ক্রিকেটে এর ভয়াবহ প্রভাব পড়বে।”
কেন এই অনিশ্চয়তা?
পাকিস্তানের এই দ্বিধা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে। নিরাপত্তাশঙ্কার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে না যাওয়ার অনুরোধ জানিয়েছিল। আইসিসি সেই অনুরোধ প্রত্যাখান করে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়। পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা হয়েছে এবং আগামী শুক্র বা সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
অনুরোধ করবে না কেউ:
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বিপুল দর্শক ও স্পনসরদের আগ্রহ। তবে হার্শা ভোগলে মনে করেন, পাকিস্তান না এলে আইসিসি বা কেউ তাদের অনুরোধ করতে যাবে না। তিনি বলেন, “পাকিস্তান যদি বলে আমরা আসব না, তবে সবাই বলবে—ঠিক আছে, এসো না। কেউ তাদের গিয়ে সাধাসাধি করবে না।”
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের ভাগ্য এখন ঝুলে আছে পিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
