| ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

বাংলাদেশীদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০১ ১২:৫২:২৭
বাংলাদেশীদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: যারা যুক্তরাষ্ট্রে কাজ করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য বড় সুখবর দিয়েছে মার্কিন সরকার। চলতি অর্থবছরে দেশীয় শ্রমিক সংকট মোকাবিলায় অতিরিক্ত প্রায় ৬৫ হাজার ‘এইচ-২বি’ (H-2B) ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক ফেডারেল রেজিস্টার নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

যুক্তরাষ্ট্রের স্থানীয় শ্রমবাজারে কর্মীর তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং এবং সি-ফুড প্রক্রিয়াজাতকরণের মতো শিল্পগুলো কর্মী সংকটে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছে। নিয়োগকর্তাদের এই সংকট থেকে বাঁচাতে এবং ব্যবসা টিকিয়ে রাখতেই মূলত এই অতিরিক্ত ভিসার অনুমোদন দেওয়া হচ্ছে।

ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ

সাধারণত প্রতি বছর এই ক্যাটাগরিতে ৬৬ হাজার মৌসুমি ভিসা দেওয়া হয়। নতুন এই ৬৫ হাজার ভিসা যুক্ত হওয়ার ফলে মোট ভিসার সংখ্যা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। মৌসুমি ব্যবসার মালিকরা দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন।

প্রেক্ষাপট ও বিতর্ক

২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও, শ্রমঘাটতির বাস্তবতায় বৈধ পথে এই ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য যে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলেও এই ভিসার সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে অভিবাসন বিরোধী কিছু গোষ্ঠী এই সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করছে, এর ফলে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।

পরবর্তী ধাপ

ফেডারেল রেজিস্টারের তথ্য অনুযায়ী, অতিরিক্ত এই এইচ-২বি ভিসা কার্যকর করার অস্থায়ী বিধিমালা আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...