শেষ পর্যন্ত নিষিদ্ধ হলেন মেসি
নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইন্টার মায়ামির দুই অভিজ্ঞ তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। এর ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে ফ্লোরিডাভিত্তিক দলটিকে। সিএনএন এই খবর নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে অল স্টার ম্যাচের জন্য ঘোষিত দলে মেসি ও আলবা থাকলেও, চোট না থাকা সত্ত্বেও তারা ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে অংশগ্রহণ না করা শাস্তিযোগ্য অপরাধ। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত অল স্টার ম্যাচে লিগা এমএক্স একাদশকে ৩-১ গোলে হারায় এমএলএস অল স্টাররা। মায়ামি থেকে মেসি ও আলবা ছাড়া আর কোনো খেলোয়াড় দলে জায়গা পাননি, কিন্তু তারা দুজনেই সেই ম্যাচে খেলেননি।
মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো প্রাথমিকভাবে আশাবাদী ছিলেন যে, নিষেধাজ্ঞা তাদের ওপর পড়বে না। শুক্রবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমার দল চলতি মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে। তবে আমাদের ভাগ্য ভালো মেসি আজ ফিরছে। আশা করি, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারবে এবং আগামীকালকের ম্যাচে দুজনের ওপরই আমরা ভরসা রাখতে পারব।"
তবে কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার ঘোষণা আসে। এর ফলে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ও আলবা দুজনেই মাঠের বাইরে থাকছেন।
এমএলএসে এবারের মৌসুমে লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত ১৭ ম্যাচে তিনি যৌথভাবে সর্বোচ্চ ১৮ গোল করেছেন এবং ১০টি অ্যাসিস্টও রয়েছে তার নামের পাশে। এছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ছয়টি ম্যাচ এবং ফিফা ক্লাব বিশ্বকাপে আরও চারটি ম্যাচে অংশ নিয়েছেন এই আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
