পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ!
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নেওয়া। সেই লক্ষ্যে আজ সন্ধ্যায় মাঠে নামছে লিটন বাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই), সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে।
শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, তা নিয়ে কৌতূহল রয়েছে। গত ম্যাচে একাদশের বাইরে থাকা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে, সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন নাঈম শেখ। এছাড়াও, একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে তাসকিন আহমেদের।
এদিকে, এই ম্যাচে জয় পেতে পাকিস্তানও মরিয়া। অন্তত কিছুটা সম্মান নিয়ে দেশে ফিরতে চায় তারা। তাই পাক টিম ম্যানেজমেন্ট তাদের একাদশে পরিবর্তন আনতে পারে।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ:
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তান:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়েল।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- বিয়ে-তালাক নিয়ে আসছে নতুন আইন
