Honours 2nd Year Result; ফল দেখুন একক্লিকে
অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ: ফলাফল দেখার পদ্ধতি ও বিস্তারিত তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আজ ১১ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে (result.nu.ac.bd) “Bachelor Degree (Honours) 2nd Year” শিরোনামে ফলাফল দেখার অপশনটি সচল করা হয়েছে। পরীক্ষার্থীরা তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল সংগ্রহ করতে পারছেন।
ফলাফল দেখার সহজ নিয়ম
শিক্ষার্থীরা নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে দ্রুত ফলাফল দেখে নিতে পারবেন:
১. প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেখার ওয়েবসাইট result.nu.ac.bd-এ প্রবেশ করুন।
২. বাঁ পাশের মেনু থেকে ‘Honours’ অপশনে ক্লিক করুন।
৩. এরপর ‘2nd Year’ অপশনটি নির্বাচন করুন।
৪. নির্ধারিত বক্সে আপনার পরীক্ষার ‘Roll Number’ দিন।
৫. পরের বক্সে আপনার ‘Registration Number’ লিখুন।
৬. পরীক্ষার বছর হিসেবে ‘2025’ প্রদান করুন।
৭. সবশেষে স্ক্রিনে প্রদর্শিত ‘Captcha’ কোডটি পূরণ করে ‘Search Result’ বাটনে ক্লিক করুন।
বিঃদ্রঃ ফলাফল প্রকাশের পরপরই অতিরিক্ত ট্রাফিকের কারণে ওয়েবসাইট কিছুটা ধীরগতি হতে পারে। এমন পরিস্থিতিতে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল গত ২২ অক্টোবর এবং শেষ হয় ৭ ডিসেম্বর। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে প্রায় ৩ লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ থাকলেও এবার তার আগেই ফলাফল প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি অনার্স প্রথম বর্ষের ফলাফলও বেশ দ্রুত সময়ের মধ্যে (৫২ দিন) প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সরাসরি ফল দেখতে এখানে ক্লিক করুন-
ফলাফল প্রকাশের পর এখন শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাবর্ষের প্রস্তুতি এবং ফর্ম ফিলাপ সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারবেন। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির জন্য শিক্ষার্থীদের নিয়মিত বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইট (nu.ac.bd) দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
