| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

পরিক্ষার আগে ইউটিউবে ফাঁস অষ্টম শ্রেণির পরীক্ষার প্রশ্ন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ০৭:৫৭:৫০
পরিক্ষার আগে ইউটিউবে ফাঁস অষ্টম শ্রেণির পরীক্ষার প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পরীক্ষা দিতে এসে স্থগিতের খবর জানতে পারে শিক্ষার্থীরা।

শুধু একটি বিদ্যালয় নয়, ত্রিশালের আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল থাকার অভিযোগ উঠেছে। এমনকি এর আগে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির আরও চারটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রশ্নপত্র তৈরি ও বিতরণব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরীক্ষার আগের রাতেই ইউটিউবের একটি চ্যানেলে ওই পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ করা হয়। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর পরীক্ষা শুরুর আগেই তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থী জানায়, নির্ধারিত সময়ে বিদ্যালয়ে পৌঁছে তারা পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারে। পরে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষাটি নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।

অন্যদিকে, আশপাশের আরও কয়েকটি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গেও ইউটিউবে প্রকাশিত প্রশ্নের মিল পাওয়া যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির চারটি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গেও একই ধরনের মিল থাকার তথ্য সামনে এসেছে। তবে ওই পরীক্ষাগুলো স্থগিত করা হয়নি। ফলে আগের পরীক্ষাগুলোর প্রশ্নও আগে থেকে ফাঁস হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। বিষয়টি কীভাবে ঘটেছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ঘটনাটিকে শিক্ষার্থীদের জন্য মানসিক আঘাত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে প্রকাশিত হলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি পরীক্ষা স্থগিতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে আগের পরীক্ষাগুলোর প্রশ্নপত্র কীভাবে তৈরি ও বিতরণ করা হয়েছিল, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...