| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন জটিলতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ০৬:১৮:১৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন জটিলতা

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন বা গেজেট জারি না হওয়া পর্যন্ত তাঁদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠাবে না শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ফলে নতুন পে-স্কেল কার্যকর হলেও পৃথক প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত হিসাব বিবরণী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

তবে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত অর্থের হিসাব এখনো মন্ত্রণালয়ে পৌঁছায়নি। ফলে দুই বিভাগের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থের হিসাব একসঙ্গে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়াও সম্পন্ন হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার বিষয়ে পৃথক গেজেট প্রকাশের অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। তবে এখনো সেই চিঠির জবাব পাওয়া যায়নি।

এ অবস্থায় পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়নি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাদ্রাসা শিক্ষকদের প্রয়োজনীয় হিসাব পাওয়া গেছে। তবে কারিগরি শিক্ষকদের হিসাব এখনো পাওয়া যায়নি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য অতিরিক্ত যে অর্থ প্রয়োজন, তা একসঙ্গে অর্থ বিভাগে পাঠানো হবে।

নাম প্রকাশ না করার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে পৃথক গেজেট জারি করা প্রয়োজন। কিন্তু গেজেট প্রকাশ না হওয়ায় তাঁরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ওই কর্মকর্তা আরও জানান, পৃথক গেজেট জারি হওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে।

মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে যেসব বিষয় গুরুত্বপূর্ণ

* নতুন পে-স্কেল অনুযায়ী বেতন দিতে প্রায় ২ হাজার কোটি টাকা অতিরিক্ত প্রয়োজন হতে পারে।

* মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের হিসাব মন্ত্রণালয়ে পৌঁছেছে।

* কারিগরি শিক্ষকদের হিসাব এখনো পাওয়া যায়নি।

* পৃথক গেজেট জারি না হওয়া পর্যন্ত অতিরিক্ত অর্থ বরাদ্দের চিঠি পাঠানো হচ্ছে না।

* গেজেট প্রকাশের পর অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে মন্ত্রণালয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...