| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বন্ধ হতে পারে বিদ্যুৎ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ০০:৫৯:৪৫
হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বন্ধ হতে পারে বিদ্যুৎ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীদের ওপর হামলার আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এসব স্থাপনা বা সেবা কার্যক্রমে হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক মতাদর্শ ও দলীয় পরিচয় নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির গ্রাহকের প্রতি বিশেষ অনুরোধ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কোনো স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন কিংবা কর্মীদের যেন হামলার লক্ষ্যবস্তু করা না হয়।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে। এমনকি গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে চলমান অস্থিরতা ও সহিংস পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহনে হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ বিভাগের স্থাপনা, যানবাহন কিংবা দায়িত্ব পালনরত কর্মীদের ওপর হামলা হলে স্বাভাবিকভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এ কারণেই সম্ভাব্য হামলার বিষয়ে গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সংশ্লিষ্ট স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে ওজোপাডিকো। সংস্থাটির সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে, বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হলে এর ভোগান্তি পোহাতে হবে জেলার সাধারণ গ্রাহকদেরই।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...