| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বিকাশ-নগদে লেনদেন বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৬ ১৯:৪১:২৭
গোপালগঞ্জে বিকাশ-নগদে লেনদেন বন্ধ

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদে লেনদেন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত থেকে এসব সেবায় সমস্যা দেখা দেওয়ার পর অনেক এলাকায় টাকা পাঠানো ও ক্যাশ আউট করা যাচ্ছে না। বন্ধ রয়েছে বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার ও ডিস্ট্রিবিউশন অফিসের কার্যক্রমও।

বিশেষ করে গ্রামীণফোনের সিমে পরিচালিত বিকাশ অ্যাকাউন্টে বেশি সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা। নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবাতেও লেনদেনের জটিলতা দেখা দিয়েছে। এতে জরুরি প্রয়োজনে টাকা পাঠানো ও উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

বিকাশ অ্যাকাউন্ট সাময়িক বন্ধের বার্তা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বিকাশের পক্ষ থেকে বিভিন্ন গ্রাহকের মোবাইল ফোনে একটি বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘এমএফএস বিধিমালা অনুযায়ী বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’

তবে ঠিক কী কারণে গোপালগঞ্জে এই সমস্যা দেখা দিয়েছে এবং সব গ্রাহকের অ্যাকাউন্টে একই ধরনের বিধিনিষেধ কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এজেন্ট পয়েন্ট ও কাস্টমার কেয়ার বন্ধ

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় বিকাশ ও নগদের বেশ কিছু এজেন্ট পয়েন্ট, কাস্টমার কেয়ার সেন্টার এবং ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ রয়েছে।

যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও অনেক ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন হচ্ছে না। জরুরি প্রয়োজনে টাকা পাঠাতে বা তুলতে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

জরুরি লেনদেন করতে গিয়ে বিপাকে গ্রাহকরা

গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের পাটকেলবাড়ি গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র মন্ডল জানান, বুধবার রাত থেকেই বিকাশ ও নগদ অ্যাকাউন্টে সমস্যা দেখা দেয়। বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। বর্তমানে লেনদেন করতে পারছেন না বলে জানান তিনি।

রামদিয়া রাজার এলাকার কলেজছাত্রী ঐশি রায় বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাশের লেনদেন প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। গ্রামীণফোনের সিম ছাড়া অন্য অপারেটরের কিছু নম্বরে সামান্য লেনদেন করা গেলেও সেখানেও সমস্যা দেখা দিচ্ছে।

অন্যদিকে, জরুরি চিকিৎসার জন্য টাকা পাঠাতে না পেরে ভোগান্তিতে পড়েছেন গ্রাহক সাইফুল ইসলাম। তিনি জানান, সকাল থেকে বিভিন্ন দোকানে ঘুরেও টাকা পাঠাতে পারেননি। কোথাও সার্ভার সমস্যার কথা বলা হচ্ছে, আবার কোথাও নগদ টাকা না থাকার কারণে সেবা দেওয়া যাচ্ছে না।

কোটালীপাড়ার গ্রাহক আলম সিকদারও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। তাঁর ভাষ্য, রাত থেকেই বিকাশ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে। কল সেন্টারে যোগাযোগ করেও সমস্যার স্পষ্ট কারণ জানতে পারেননি।

কবে স্বাভাবিক হবে বিকাশ-নগদের সেবা?

গোপালগঞ্জের এক বিকাশ এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, লকডাউন পরিস্থিতিকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৩০ নভেম্বর থেকে সেবা পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ৩০ নভেম্বর থেকে সেবা চালুর বিষয়টি এখন পর্যন্ত সংশ্লিষ্ট এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে। বিকাশ ও নগদ কর্তৃপক্ষের পক্ষ থেকে সেবা বন্ধের কারণ এবং পুনরায় চালুর নির্দিষ্ট সময় সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

ফলে আপাতত বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল গোপালগঞ্জের গ্রাহকদের ভোগান্তি কত দিন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...