| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, বাসার আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৬ ১৫:০৫:৩৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, বাসার আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন এসব বাসা অনলাইনে বরাদ্দ দেওয়া হবে। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর গত ১৯ নভেম্বর এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড ও মূল বেতনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

আগ্রহীদের আবেদন করতে হবে সরকারি আবাসন পরিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.bashaonline.com-এর মাধ্যমে।

কোন গ্রেডের কর্মকর্তা কোন বাসা পাবেন?

বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তারা এফ-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনে এ শ্রেণির ফ্ল্যাট রয়েছে।

অন্যদিকে, ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তারা ই-শ্রেণির বাসার জন্য আবেদন করতে পারবেন। এসব বাসা রয়েছে শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায়।

এ ছাড়া ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির বাসার ন্যূনতম প্রাপ্যতার ভিত্তিতে ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য রয়েছে ডি-১ শ্রেণির বাসা। এ ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২ হাজার টাকা। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।

অস্থায়ী বাসা বরাদ্দ পাবেন যাঁরা

বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়েও বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তারা পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলের বিভিন্ন আকারের বাসার জন্য আবেদন করতে পারবেন।

এ ছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।

নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউজ ও বেইলি স্কয়ার এলাকাতেও অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।

পরিত্যক্ত বাসার জন্যও আবেদন করা যাবে

পরিত্যক্ত শ্রেণির এফ, ডি ও বি শ্রেণির বাসাও বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাটও রয়েছে।

এফ-শ্রেণির পরিত্যক্ত বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, ডি-শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেডের কর্মকর্তা এবং বি-শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে

সরকারি আবাসন পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে আবেদন করার সময় যোগ্যতার পক্ষে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা যথাযথ কাগজপত্র ছাড়া জমা দেওয়া আবেদন বিবেচনা করা হবে না।

একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তির বিপরীতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। আগে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যাঁরা বাসা বরাদ্দ পাননি, তাঁরাও এবার অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

বরাদ্দ পাওয়ার পর যে নিয়ম মানতে হবে

বরাদ্দ পাওয়া কর্মকর্তা বা কর্মচারীকে বরাদ্দপত্র পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লেখ করা নির্ধারিত তারিখের মধ্যে বাসার দখল গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না নিলে বরাদ্দ বাতিল হতে পারে।

কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দুইবার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসার জন্য আবেদন করতে পারবেন না।

এ ছাড়া প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগপর্যন্ত অনলাইনে পাওয়া জ্যেষ্ঠতার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে। বরাদ্দ পাওয়া কেউ বাসার দখল না নিলে অথবা নতুন বাসা পেয়ে আগের বাসা ছেড়ে দেওয়ার কথা জানালে অপেক্ষমাণ তালিকা থেকে অন্য আবেদনকারীকে বরাদ্দ দেওয়া হতে পারে।

আবেদনকারীদের গ্রেডগত যোগ্যতার প্রমাণক বরাদ্দপত্র গ্রহণের সময় অবশ্যই জমা দিতে হবে।

আবেদনের শেষ সময় ও যোগাযোগ

সরকারি আবাসন পরিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী কর্মকর্তা-কর্মচারীদের ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য জানতে পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যাবে।

যোগাযোগের নম্বর: ০১৩০৪২৪০৩২১, ০১৭১০০৬৮১৩৮।

আবেদনের ওয়েবসাইট: www.bashaonline.com

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

বার্সেলোনা বনাম সাবাহ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ; Live দেখুন এখানে

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে আজ বুধবার (২৫ নভেম্বর) মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিপক্ষ ...