| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বিদুৎ সরবরাহ কমলো

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ০৭:৪৮:১৭
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বিদুৎ সরবরাহ কমলো

নিজস্ব প্রতিবেদক: ভারতের আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে প্রায় ৫০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু থাকার সময় কেন্দ্রটি থেকে দিনে ও পিক আওয়ারে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেলেও বৃহস্পতিবার তা কমে ৮২৩ থেকে ৮৪৯ মেগাওয়াটে নেমে এসেছে।

তবে শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকায় আপাতত সরবরাহে বড় ধরনের সংকটের আশঙ্কা দেখছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সংস্থাটির মতে, বর্তমান পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হবে।

বিপিডিবি সূত্রে জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে ২৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর আগামী ১৮ ডিসেম্বর ইউনিটটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে।

নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বন্ধ থাকা ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, সার্ভিসিং ও প্রতিরোধমূলক মেরামতের কাজ করা হবে। এ রক্ষণাবেক্ষণ কর্মসূচি বাস্তবায়নে গত ২৬ অক্টোবর বিপিডিবি সম্মতি দেয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) ঘণ্টাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও আমদানির তথ্য অনুযায়ী, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রতিটি ইউনিটের নেট উৎপাদন সক্ষমতা ৭৪৮ মেগাওয়াট। তবে কেন্দ্রটির প্রতিটি ইউনিটের মোট বা গ্রস সক্ষমতা ৮০০ মেগাওয়াট।

কারিগরি নকশা ও জাতীয় গ্রিডের চাহিদার ওপর নির্ভর করে একটি ইউনিট থেকে সাময়িকভাবে সর্বোচ্চ প্রায় ৮৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হতে পারে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট হলেও সাধারণত সেখান থেকে বাংলাদেশে ১ হাজার ১১২ থেকে ১ হাজার ৩৬০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হতো।

একটি ইউনিট বন্ধ থাকায় সরবরাহ কমেছে ঠিকই, তবে শীতের কারণে বিদ্যুতের চাহিদা কম থাকায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে বলে মনে করছে বিপিডিবি। আগামী ১৮ ডিসেম্বর রক্ষণাবেক্ষণ শেষে ইউনিটটি চালু হলে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ আবার বাড়তে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...