| ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ১২ ১০:০৯:৩৪
ঈদের ছুটি বাতিল করে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির মধ্যে কাস্টমস হাউসগুলোর ছুটি আংশিকভাবে বাতিল করা হয়েছে। ফলে ঈদের দিন ব্যতীত বাকি ছুটির দিনগুলোতে কাস্টমস স্টেশনগুলোতে সীমিত আকারে কাজ চলবে।

সোমবার (০৯ মার্চ) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনার বিস্তারিত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনগুলোতে কাস্টমস হাউসগুলোর কার্যক্রম চালু রাখতে হবে। মূলত পচনশীল পণ্য ও শিল্পকারখানার জরুরি কাঁচামালের খালাস নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেসব কাস্টমস ও ভ্যাট অফিস খোলা থাকবে

এনবিআর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, মোংলা, বেনাপোল, পানগাঁও ও আইসিডি কমলাপুর কাস্টম হাউসের কমিশনারদের এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদেরও কাজ সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ব্যবসায়ীদের সুবিধা

দীর্ঘ ছুটির কারণে বন্দরে যেন পণ্যজট তৈরি না হয় এবং রপ্তানিকারকরা যেন সময়মতো শিপমেন্ট নিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যেই এনবিআর এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চের দীর্ঘ ছুটিতেও দেশের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি থমকে যাবে না।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ব্যালন ডি’অর ২০২৬: সম্ভাব্য সেরা ১০-এর তালিকায় শীর্ষে হ্যারি কেইন, দুইয়ে ইয়ামাল

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মানগুলোর একটি ব্যালন ডি’অর। ২০২৬ সালের এই পুরস্কার ঘিরে আলোচনায় উঠে এসেছে ...

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনিই, জানুন কত দিন

নিজস্ব প্রতিবেদক: লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে ...