| ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্য ঘটনা: সাপের কামড়ে শিশু নয়, শিশুর কামড়ে সাপের মৃত্যু!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৮ ১৫:৫৭:৪৫
অবিশ্বাস্য ঘটনা: সাপের কামড়ে শিশু নয়, শিশুর কামড়ে সাপের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিহার রাজ্যে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। এক বছরের এক শিশুর কামড়ে একটি পূর্ণবয়স্ক কোবরা সাপের মৃত্যু হয়েছে। সাধারণত সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর শোনা গেলেও, উল্টো এমন ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন স্থানীয়রা।

পশ্চিম চম্পারন জেলার মোহচি বনকাটোয়া গ্রামে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। শিশুটির দাদি মতিসারি দেবী জানান, বাড়ির পেছনে চুলার কাঠ গোছানোর সময় তার এক বছরের নাতি গোবিন্দ পাশেই খেলছিল। হঠাৎ একটি সাপ ঝোপ থেকে বেরিয়ে এলে শিশুটি সেটিকে ধরে কামড়ে দেয়।

মতিসারি দেবী আরও বলেন, "সাপটাকে কামড় দেওয়ার পর ও কিছুক্ষণ অজ্ঞান ছিল। পরে আমরা বুঝতে পারি ওটা 'গেহুঁওন'—আমাদের এলাকায় কোবরা সাপকে এ নামেই ডাকা হয়।"

দ্রুত গোবিন্দকে মঞ্ঝোলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এবং পরে বেতিয়া সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশু রোগ বিভাগের চিকিৎসক ডা. কুমার সৌরভ তার চিকিৎসা করেন।

ডা. সৌরভ জানান, "শিশুটির মুখের পাশটা কিছুটা ফুলে গিয়েছিল। পরিবার জানিয়েছে, সে সাপটির মুখে কামড় দিয়েছিল এবং সম্ভবত দেহের কিছু অংশ খেয়েও ফেলেছিল।" তিনি ব্যাখ্যা করেন, সাপ কামড়ালে বিষ রক্তে মিশে স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। কিন্তু কেউ যদি সাপকে কামড়ায়, তবে বিষ সরাসরি হজমতন্ত্রে প্রবেশ করে এবং মানবদেহ সাধারণত সেই বিষকে নিষ্ক্রিয় করতে সক্ষম। তবে, যদি খাদ্যনালিতে আলসার বা রক্তক্ষরণজনিত ক্ষত থাকে, তাহলে বিষ রক্তপ্রবাহে ঢুকে রোগীর অবস্থা জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন।

আশ্চর্যের বিষয় হলো, একই হাসপাতালে ওই সময় আরেকটি শিশু ভর্তি ছিল যাকে কোবরা সাপ কামড়েছিল। ডা. সৌরভ বলেন, "এক শিশু সাপকে কামড়েছে, আরেকটিকে সাপ কামড়েছে—তবে দুজনই এখন সম্পূর্ণ সুস্থ।"

স্থানীয় সাংবাদিক নেয়াজ জানান, গোবিন্দ শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে এবং পুরো এলাকায় সে এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। শ্রাবণ মাসে সাপ বের হওয়া স্বাভাবিক হলেও, শিশুর হাতে সাপ মারা যাওয়ার ঘটনা এই এলাকায় এই প্রথম। গোবিন্দের বাবা সুনীল সাহ, যিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা, ছেলের সুস্থতা নিয়ে এখন স্বস্তিতে আছেন।

রাকিব/

ট্যাগ: সাপ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...