| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

টানা বৃদ্ধির পর কমলো সোনার দাম: প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫৭৪ টাকা হ্রাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৫ ১০:৫৪:৪৪
টানা বৃদ্ধির পর কমলো সোনার দাম: প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫৭৪ টাকা হ্রাস

নিজস্ব প্রতিবেদক: টানা দু'দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫৭৪ টাকা কমানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে এই নতুন দাম কার্যকর হবে।

সোনার নতুন মূল্যতালিকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। উল্লেখ্য, আজ (২৪ জুলাই) পর্যন্ত এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।

অন্যান্য ক্যারেটের সোনার নতুন দাম:

* ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা

রুপার দামে কোনো পরিবর্তন নেই

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

রুপার বর্তমান মূল্য:

* ২২ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা

* ২১ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা

* ১৮ ক্যারেট: প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা

* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ হাজার ৭২৬ টাকা

এর আগে, গত ২৩ জুলাই বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল, যা ২৪ জুলাই কার্যকর হয়। তারও আগে ২২ জুলাই দাম বাড়ানো হয়েছিল, যা ২৩ জুলাই কার্যকর হয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...