| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাঠের বাইরে তাসকিন: এবার মারধর ও হুমকির অভিযোগে থানায়!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ২৮ ১৫:৩০:৪১
মাঠের বাইরে তাসকিন: এবার মারধর ও হুমকির অভিযোগে থানায়!

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ আবারও মাঠের বাইরের এক বিতর্কে জড়িয়েছেন। এক ব্যক্তিকে ফোনে ডেকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মিরপুর এক নম্বর এলাকায় তাসকিন ফোন করে ভুক্তভোগীকে ডেকে নেন। সেখানেই তাকে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এই ঘটনা জানিয়ে গতকাল রাতে থানায় অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগী।

পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, একাধিক সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই অভিযোগ নিয়ে তাসকিন আহমেদের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা তাসকিন, দলের অন্যতম প্রধান পেসার হলেও এই অভিযোগ তার ভাবমূর্তিতে নতুন কালিমা লেপন করেছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...