| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের জন্য বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ০৩ ০৭:৪৯:১১
প্রবাসীদের জন্য বড় সুখবর

বাংলাদেশের প্রবাসীদের জন্য আসছে দারুণ সুখবর। বিশ্বের ৫৯টি দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চালু করা হয়েছে ই-পাসপোর্ট সেবা—এমনটি জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “বাংলাদেশের প্রতিটি মিশনে ই-পাসপোর্ট, ই-ভিসা ও ই-ট্রাভেল পারমিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত ও বিমানবন্দরগুলোতে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থার অংশ হিসেবে আধুনিক প্রযুক্তির ই-গেইট স্থাপন করা হয়েছে।”

পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করতে নিরাপত্তা সংক্রান্ত সেবার মানোন্নয়নের অংশ হিসেবে পুলিশ ভেরিফিকেশন শিথিল করার কথাও জানান তিনি।

কারা সংস্কার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে ‘বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন ২০২৫’ প্রণয়ন করা হচ্ছে।”

আন্তর্জাতিক অপরাধ দমনের বিষয়েও গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “সন্ত্রাসী অর্থায়নসহ আন্তর্জাতিক সংগঠিত অপরাধ মোকাবিলায় তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা ভবিষ্যতে বৈশ্বিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...