| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

শ্রীলঙ্কা কোচের মুখে তানজিদ তামিমের প্রশংসা: ৪৭ বলে ৭৩ রানের ঝলক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৭ ০৭:০২:৫৪
শ্রীলঙ্কা কোচের মুখে তানজিদ তামিমের প্রশংসা: ৪৭ বলে ৭৩ রানের ঝলক

প্রথম দুই টি-টোয়েন্টিতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসের সুবাদেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে এবং ২১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লিটন দাসের দল।

২৭ টি-টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে এটিই তানজিদ তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া, তাওহীদ হৃদয় ২৫ বলে ২৭ রানে অপরাজিত থেকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার কোচ সানাথ জয়াসুরিয়া তানজিদ তামিমের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "প্রথম ওভারের প্রথম বলে উইকেট নেওয়া মানে প্রতিপক্ষকে শুরু থেকেই চাপে রাখা। প্রথম বলে যখন একজন ওপেনার আউট হন, তখন আরেক ওপেনারের ওপর অনেক চাপ তৈরি হয়। তবে এত কম বয়সে তামিম এই চাপকে যেভাবে সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...