| ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের যে পাঁচ সংসদ সদস্য

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০২ ২২:২৬:৪২
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের যে পাঁচ সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরে এবং রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। নবীন ও প্রবীণ মিলিয়ে দলটির পাঁচজন সংসদ সদস্যের নাম এই পদের জন্য জোরালোভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে দলটির সাবেক দুই শীর্ষ নেতার আইনজীবী সন্তানদের নাম নিয়ে সবচেয়ে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে। তবে জামায়াত নেতৃত্ব জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদ গ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আলোচনায় থাকা দুই তরুণ ব্যারিস্টার

ডেপুটি স্পিকার পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন পাবনা-১ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, যিনি জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর সন্তান। একইসাথে আলোচনায় আছেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, যিনি দলটির সাবেক নেতা মীর কাসেম আলির সন্তান। সংসদীয় রীতি অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার পদে সাধারণত আইনজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হয়। এই দুই নেতা আইন পেশায় যুক্ত থাকায় তাদের সম্ভাবনা বেশি বলে মনে করছে একটি পক্ষ। তবে বয়সের দিক থেকে নবীন হওয়ায় গুরুত্বপূর্ণ এই পদে দল তাদের বিবেচনা করবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে।

প্রবীণ নেতৃত্বের নাম

দলের অন্য একটি অংশ মনে করছে, ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অভিজ্ঞ প্রবীণ নেতাদেরই মনোনীত করা উচিত। এই তালিকায় রয়েছেন:

১. অধ্যাপক মুজিবুর রহমান: রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত এই নেতা বর্তমানে জামায়াতের নায়েবে আমির এবং একাধিকবার ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেছেন।

২. মাওলানা রফিকুল ইসলাম খান: সিরাজগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এই নেতা দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

৩. সাইফুল আলম খান মিলন: ঢাকা-১২ আসন থেকে নির্বাচিত এই প্রবীণ নেতা বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। ঢাকার গুরুত্বপূর্ণ আসনে জয়ী হওয়ায় তাকে নিয়েও জোরালো আলোচনা রয়েছে।

জুলাই সনদ ও জামায়াতের অবস্থান

জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, ক্ষমতার ভারসাম্য রক্ষায় জুলাই সনদের শর্তাবলি বাস্তবায়নে বিএনপি কতটা আন্তরিক, তা পর্যবেক্ষণ করছে দল। সনদের সব সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না হলে জামায়াত ডেপুটি স্পিকারের পদ গ্রহণ নাও করতে পারে—এমন আলোচনাও দলের নির্বাহী পরিষদের বৈঠকে উঠেছে। বিশেষ করে বিএনপি জুলাই সনদের বিষয়ে স্পষ্ট অবস্থান নিলে জামায়াতও তাদের পরবর্তী পদক্ষেপ জানাবে।

১১ দলের সংসদীয় টিমের সিদ্ধান্ত

জামায়াতের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেপুটি স্পিকার ইস্যু নিয়ে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। জামায়াত ও এনসিপিসহ ১১ দলের যে সংসদীয় টিম রয়েছে, তাদের সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই প্রার্থী মনোনীত করা হবে। জামায়াতের মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ডেপুটি স্পিকার পদে কারো বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি; সংসদীয় টিমের বৈঠকেই সব পরিষ্কার হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...