| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সুখবর জানালো জাপান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০১ ২১:৪৩:২৫
ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সুখবর জানালো জাপান

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে গভীর আগ্রহ প্রকাশ করেছে জাপানের বেশ কয়েকটি কোম্পানি। সম্প্রতি জাপানের সাইতামা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত এক বৈঠকে এই আগ্রহের কথা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

সোমবার (৩০ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রদূত দাউদ আলী বলেন, বাংলাদেশের দক্ষ কর্মীদের প্রতি জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে, যা ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও সুদৃঢ় অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

বৈঠকে তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্ভাবনাময় খাত—বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, ও মানবসম্পদ উন্নয়ন—নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

চেম্বারের প্রেসিডেন্ট কোজি মোচিদার নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশ-জাপান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জাপানি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশি দক্ষ কর্মীদের নিয়োগের প্রতি তাদের আগ্রহও প্রকাশ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...