| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা চালু

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ২১ ১০:০৩:৪০
বাংলাদেশিদের জন্য ১০ বছরের গোল্ডেন ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় দেশ ভিয়েতনাম এবার দীর্ঘমেয়াদি ভিসা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। দেশটির পর্যটন ও অর্থনীতিকে আরও চাঙা করতে চালু হচ্ছে গোল্ডেন ভিসা, যার আওতায় ৫ থেকে ১০ বছর পর্যন্ত ভিয়েতনামে বসবাসের সুযোগ মিলবে।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভিয়েতনামের ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড সরকারকে তিন স্তরের নতুন ভিসা প্রোগ্রাম চালুর সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে গোল্ডেন ভিসা, যা বিদেশি বিনিয়োগকারী ও দক্ষ পেশাজীবীদের জন্য বড় সুযোগ এনে দিচ্ছে।

এই ভিসা প্রোগ্রামে থাকছে তিনটি ধাপ:

১. গোল্ডেন ভিসা:৫ থেকে ১০ বছর পর্যন্ত ভিয়েতনামে বসবাসের অনুমতি থাকবে। মেয়াদ শেষে এটি নবায়নও করা যাবে।

২. ইনভেস্টর ভিসা:বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত এই ভিসার মেয়াদ ১০ বছর। ৫ বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যাবে।

৩. ট্যালেন্ট ভিসা:নির্দিষ্ট পেশাজীবীদের জন্য দেওয়া হবে এই ভিসা, যার মেয়াদ ৫ বছর এবং সহজেই নবায়নযোগ্য।

তবে এখন পর্যন্ত এই ভিসাগুলোর জন্য নির্দিষ্ট যোগ্যতা বা শর্তাবলি প্রকাশ করা হয়নি। আবেদন প্রক্রিয়াও শুরু হয়নি। তবে জানা গেছে, পুরো প্রক্রিয়াটি হবে অনলাইন-ভিত্তিক, ফলে দূতাবাসে গিয়ে ঝামেলা করতে হবে না।

বিশ্লেষকরা বলছেন, এই ভিসার মাধ্যমে ভিয়েতনাম চায় বিদেশি বিনিয়োগ ও দক্ষ পেশাজীবীদের আকর্ষণ করতে। দ্রুত বর্ধনশীল অর্থনীতির এই দেশের লক্ষ্য ২০৪৫ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া।

বিশ্বব্যাংকের তথ্যমতে, এক প্রজন্মের মধ্যেই ভিয়েতনাম দরিদ্র দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। ফলে বিদেশিদের কাছে দেশটি এখন অত্যন্ত আকর্ষণীয়।

এই প্রোগ্রাম শুরুতে পরীক্ষামূলকভাবে চালু হতে পারে ফু কুয়ক, হো চি মিন সিটি, হ্যানয় ও দা নাং শহরে। এসব শহরে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন।

ভিয়েতনাম সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটক আকর্ষণ করা। ২০২৪ সালে দেশটিতে ভ্রমণ করেছেন প্রায় ১ কোটি ৭৬ লাখ বিদেশি।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ইতিমধ্যে ১০ বছরের বেশি সময়ের বসবাসযোগ্য ভিসা চালু করেছে। তবে ইউরোপের দেশগুলোতে এই ভিসা প্রোগ্রামগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। মাল্টা ও স্পেন সম্প্রতি তাদের গোল্ডেন পাসপোর্ট ও রেসিডেন্সি প্রোগ্রাম বাতিল করেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...