| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো যাদের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুন ১১ ২১:৩০:৫৩
২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো যাদের

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে ঠিক এক বছর পর শুরু হবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। এবারের আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এবার অংশ নিচ্ছে ৪৮টি দল।

এই টুর্নামেন্টের জন্য বাছাইপর্ব শুরু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে। বিশ্বের ছয়টি অঞ্চলের মোট ২০৬টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে এখন পর্যন্ত ১০টি দেশ মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।

আয়োজক দেশ হওয়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা সরাসরি বিশ্বকাপে খেলবে। বাকি ৪৫টি জায়গার জন্য চলছে বাছাইপর্ব।

লাতিন আমেরিকার ফুটবল অঞ্চল কনমেবল থেকে এরই মধ্যে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইকুয়েডর। ব্রাজিল প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে।

ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র নিউজিল্যান্ড নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ।

এশিয়ার ফুটবল অঞ্চল এএফসি থেকে ছয়টি দেশ এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশগুলো হলো—অস্ট্রেলিয়া, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান এবং উজবেকিস্তান। এর মধ্যে জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে।

এখন পর্যন্ত বাছাইপর্ব থেকে বাদ পড়েছে মোট ৬৮টি দল। এর মধ্যে রয়েছে আফ্রিকার কঙ্গো, গাম্বিয়া, সিচেলেস ও চাদের মতো দলগুলো।

এদিকে ইউরোপের অনেক দেশের বিশ্বকাপ বাছাইপর্ব এখনও শুরু হয়নি। জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেন ও সুইজারল্যান্ডের মতো দলগুলো এখনও মাঠে নামেনি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...