| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবশেষে বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৬ ১৫:১০:৫৬
অবশেষে বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও থেমে নেই সাকিব আল হাসান। বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে জায়গা করে নিচ্ছেন। এবার নতুন করে আরও এক বড় সুখবর পেলেন তিনি—গ্লোবাল সুপার লিগে জায়গা পেয়েছেন সাকিব।

সাকিবকে দলে নিয়েছে আইএলটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন দল দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাকিবকে।

রবিবার ৬ জুলাই দুবাই ক্যাপিটালস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। এতে বিশ্বজুড়ে সাকিবভক্তদের মাঝে নতুন করে আনন্দের ঢেউ বইছে।

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল। এদের মধ্যে রয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স, নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস, ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেনস এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্যাপিটালস।

মূলত রংপুর রাইডার্সের হয়েই মাঠে নামার কথা ছিল সাকিবের। কিন্তু কিছু রাজনৈতিক জটিলতা ও পারিপার্শ্বিক কারণে দলটি তাকে নিতে পারেনি। তবে এবার সেই রংপুরের বিরুদ্ধেই মাঠে নামবেন তিনি, যা হতে যাচ্ছে এক রোমাঞ্চকর লড়াই।

দুবাই ক্যাপিটালস তাদের গ্লোবাল সুপার লিগ অভিযান শুরু করবে ১০ জুলাই, সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে। এরপর

* ১১ জুলাই: হোবার্ট হারিকেনসের বিপক্ষে

* ১৩ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে

* ১৬ জুলাই: গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবেন রংপুর রাইডার্সের বিপক্ষে, যেখানে থাকবেন সাকিব আল হাসান নিজেই

দীর্ঘদিন পর আবার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে ফিরছেন সাকিব। ফলে বিশ্বজুড়ে তাঁর পারফরম্যান্স নিয়ে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। ভক্তদের আশা, এবারও তিনি দেখাবেন তাঁর অভিজ্ঞতা ও প্রতিভার ঝলক।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...