| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের ভোট দেওয়ার জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতির সুপারিশ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১১ ১২:৫১:৩৩
প্রবাসীদের ভোট দেওয়ার জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘প্রক্সি ভোটিং’ পদ্ধতির সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকরী নয় বলে মনে করছে কমিশন, তাই প্রক্সি ভোটিং চালুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে তিনি এসব তথ্য জানান। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার কথাও জানিয়েছেন তিনি।

অনলাইন ভোটের বদলে প্রক্সি ভোটের ভাবনাইসি সূত্রে জানা গেছে, প্রবাসীদের জন্য অনলাইন ভোটিং পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালুর ভাবনাও ছিল, তবে এখন প্রক্সি ভোটিং কার্যকর করা যায় কি না, সে বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।

এরই মধ্যে সোমবার প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, এনআইডি উইং ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাচন কমিশনে প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোট’ পদ্ধতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়েছে।

আগামী দিনে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেটি নির্ভর করবে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের পরামর্শের ওপর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল ও আয়ারল্যান্ডের লড়াই জমে উঠেছে। ম্যাচের প্রথমার্ধে এক গোল ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...