নবম পে স্কেল বাস্তবায়নে সরকারের নতুন অগ্রগতি
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটের খসড়া ইতোমধ্যে তৈরি হয়েছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি বিকল্প প্রস্তাব বিবেচনা করছে। একটি হলো তিন ধাপে বাস্তবায়ন, অন্যটি হলো পরবর্তী দুই অর্থবছরে পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি করা হতে পারে। পরবর্তী অর্থবছরে বাকি অংশ সমন্বয় করা হবে। এরপর তৃতীয় ধাপে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিবেচনায় বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে।
সরকারি হিসাব অনুযায়ী, নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বড় অংশ ব্যয় হবে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধিতে, বাকি অংশ পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে।
আগামী অর্থবছরের জাতীয় বাজেটের সম্ভাব্য আকার ধরা হচ্ছে প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা।
চলতি অর্থবছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় বরাদ্দ রয়েছে ৮৪ হাজার কোটি টাকার বেশি, আর পেনশন খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
এর আগে নবম পে কমিশন আংশিক বাস্তবায়নের সুপারিশ করেছিল, যেখানে ৩০ হাজার কোটি টাকার বরাদ্দও রাখা হয়। তবে রাজস্ব ঘাটতি ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের কারণে বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হয়।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন পে স্কেলে ২০টি গ্রেড থাকবে। এতে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।
বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে সরকারের ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে এ ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে।
উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে স্কেল ২০১৫ সালে দুই ধাপে কার্যকর করা হয়েছিল, যেখানে প্রথমে মূল বেতন এবং পরে ভাতাগুলো বাস্তবায়ন করা হয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
- অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে পে স্কেল, বাড়ছে হতাশা
