| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৩ ১২:৪১:২৫
টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক হারের পর আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। টেস্ট ক্রিকেটে এটাই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাঙ্কিং।

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষ হওয়ার পর দলীয় টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৮।

এর আগে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল সপ্তম। গত মে মাসে ঘরের মাঠে পাকিস্তানকে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় সেই অবস্থানকে আরও ওপরে নিয়ে গেল।

অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ইতিহাস গড়ে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় তুলে নেয় টাইগাররা। সেই জয়ের সুবাদেই র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ।

তবে ম্যাকাই টেস্টের ফল বাংলাদেশের জন্য হতাশার। ব্যাটিং ব্যর্থতায় মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। জিততে পারলে র‌্যাঙ্কিংয়ে আরও কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের সামনে।

নতুন র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এক ধাপ করে পিছিয়ে শ্রীলঙ্কা ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম, পাকিস্তান ৭৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ওয়েস্ট ইন্ডিজ ৭৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে। ফলে বাংলাদেশের সঙ্গে পরের তিন দলের ব্যবধান খুব বেশি নয়।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া সফরে শেষটা ভালো না হলেও ঐতিহাসিক জয় এবং র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে ওঠা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য বড় অর্জন। এখন এই অবস্থান ধরে রাখতে হলে পরবর্তী সিরিজগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে টাইগারদের।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...