| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরবেন না শেখ হাসিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৭ ১৭:৩৭:৪০
আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরবেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে বিবিসি উর্দু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেন স্পিকার। এ সময় তিনি দাবি করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় রাখার একটি কৌশল।

হাফিজ উদ্দিন আহমদের মতে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

এর আগে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তবে তার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরা হলে তা আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়া তার প্রত্যাবর্তন গ্রহণযোগ্য হবে না।

দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে: স্পিকার

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি আরও বলেন, ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করে, তাহলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

তার দেশে ফেরা, প্রত্যর্পণ এবং বিচারপ্রক্রিয়া নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আলোচনা অব্যাহত রয়েছে। স্পিকারের সাম্প্রতিক মন্তব্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...