ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনহা ও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।
আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ব্রাজিল ও ভারত। সিনিয়র পুরুষ ফুটবলে এই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে খেলবে দুই দল।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের পর প্রথমবার দল ঘোষণা করেছেন। নতুন দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের দলে থাকা মাত্র নয়জন এবারও জায়গা পেয়েছেন।
দলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার সঙ্গে থাকছেন এন্ড্রিক। চেলসির এস্তেভাও ও জোয়াও পেদ্রো, বোর্নমাউথের রায়ান এবং ফ্লামেঙ্গোর পেদ্রো ও স্যামুয়েল লিনোকেও দলে রাখা হয়েছে।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন আর্সেনালে সদ্য যোগ দেওয়া ব্রুনো গিমারায়েস। আগস্টে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দেন তিনি। এই বিভাগে আরও রয়েছেন আন্দ্রে সান্তোস, ডগলাস লুইজ, দানিলো সান্তোস, ব্রেনো বিদন ও গ্যাব্রিয়েল বন্তেম্পো।
রক্ষণভাগে অভিজ্ঞ গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মারকিনিয়োসের পাশাপাশি দলে রয়েছেন ম্যানচেস্টার সিটির ভিতোর রেইস, নটিংহাম ফরেস্টের জাইর, রোমার ওয়েসলি ও পিএসভির মাউরো জুনিয়র।
বিশ্বকাপের পর আনচেলত্তির প্রথম দলে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। বিশ্বকাপের দল থেকে এবার রাখা হয়েছে ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিয়োস, দানিলো সান্তোস, ব্রুনো গিমারায়েস, এন্ড্রিক, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়রকে।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। এছাড়া ক্যাসেমিরো, আলিসন, এদেরসন, দানিলো ও ওয়েভারটনও এবারের দলে নেই।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
ফিফা র্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। সর্বশেষ পুরুষ ফুটবল র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, আর ভারত রয়েছে ১৩৮তম স্থানে।
ভারতের কোচ খালিদ জামিলও ব্রাজিল, পানামা ও উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। সেই দলে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলী, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ ও মনবীর সিং।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলরক্ষক: হুগো সুজা, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: ওতাভিও, আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মারকিনিয়োস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রেনো বিদন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়ুস জুনিয়র।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
