| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক যিনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৯ ১৬:২৪:৫০
মেসির বিদায়ের পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক যিনি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বে এসেছে পরিবর্তন। আলবিসেলেস্তেদের নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে উঠবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ২৮ বছর বয়সী সেন্টারব্যাক রোমেরোকেই সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে রক্ষণভাগ সামলানোর পাশাপাশি পুরো দলের নেতৃত্বও দিতে হবে তাকে।

রোমেরোকে অধিনায়ক করার পরিকল্পনা অবশ্য নতুন নয়। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গ্যাস্টন এদুলের বরাতে জানা গেছে, বিশ্বকাপ শুরুর কয়েক মাস আগেই রোমেরোকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন স্কালোনি ও তার কোচিং স্টাফ।

মেসির পাশাপাশি নিকোলাস ওটামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর রোমেরোর হাতেই অধিনায়কের আর্মব্যান্ড উঠবে, এমন আলোচনা আগে থেকেই ছিল। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম নির্ভরযোগ্য এই ফুটবলার সাম্প্রতিক সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জাতীয় দলের হয়ে রোমেরো ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছেন। বড় ম্যাচে তার দৃঢ়তা ও রক্ষণে নেতৃত্ব দেওয়ার দক্ষতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করেছে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সোনালি সময়েরও অন্যতম অংশীদার ছিলেন রোমেরো। এবার মেসিবিহীন নতুন অধ্যায়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে নতুন অধিনায়কের অন্যতম বড় চ্যালেঞ্জ।

রোমেরোর পাশে থাকবেন দলের অভিজ্ঞ খেলোয়াড়রা। তাদের মধ্যে অন্যতম গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে খেলা এই অভিজ্ঞ ফুটবলারসহ সিনিয়র সদস্যদের সহযোগিতা রোমেরোর নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

মেসির বিদায়ের পর নতুন ফুটবল চক্রে প্রবেশ করেছে আর্জেন্টিনা। সেই নতুন অধ্যায়ের শুরুতেই নেতৃত্বের ভার উঠল রোমেরোর কাঁধে। এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে কতটা সফলভাবে এগিয়ে নিতে পারেন, সেটিই দেখার বিষয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...