| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২২ ০৯:৫৪:৪১
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে শুরু থেকেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

ম্যাকেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ইনিংসের শুরু থেকেই ভয়ংকর হয়ে ওঠেন বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। একের পর এক উইকেট তুলে নিয়ে তিনি বাংলাদেশের ব্যাটারদের চাপে ফেলে দেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শোরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ করেন ১১ রান, তাইজুল ইসলাম ১১ এবং হাসান মাহমুদ করেন ১০ রান। মুমিনুল হক ৯ রান ও মুশফিকুর রহিম ৫ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও লিটন দাসসহ বেশ কয়েকজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্টার্ক ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে ৬টি মেডেনসহ মাত্র ১২ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন তিনি। জশ হ্যাজলউড ২টি এবং প্যাট কামিন্স ও বিউ ওয়েবস্টার একটি করে উইকেট নেন।

বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩৪ ওভারে ৬৪ রানে। জবাবে অস্ট্রেলিয়া দ্রুত ব্যাটিং শুরু করে। সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া ১ম ইনিংসে ৭ রান করেছে কোনো উইকেট না হারিয়ে। ফলে তারা বাংলাদেশের চেয়ে এখনো ৫৭ রানে পিছিয়ে।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসেই স্বাগতিকদের এমন দাপুটে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই তাদের হাতে।

সরাসরি স্কোর দেখতে এখানে ক্লিক করুন-

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...