বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে তিন জাতির এই টুর্নামেন্ট।
সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু করবে টাইগাররা। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ম্যাচগুলোর নির্দিষ্ট ভেন্যু ঘোষণা করা হয়নি।
বাংলাদেশের ম্যাচের সূচি
১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে
২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ
২৩ অক্টোবর: ফাইনাল
পুরো ত্রিদেশীয় সিরিজের সূচি
১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে
২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ
২৩ অক্টোবর: ফাইনাল
ত্রিদেশীয় সিরিজের আগে টেস্ট
ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হয়ে ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর কয়েক দিনের বিরতি দিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ১৯ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। লিগপর্বের ম্যাচ শেষে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
ত্রিদেশীয় সিরিজের পর আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ
ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আলাদা একটি দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হবে। প্রথমে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর।
এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। প্রথম টেস্ট শুরু হবে ৫ নভেম্বর এবং দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়ানোর কথা ১৩ নভেম্বর।
জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন, সব সংস্করণে ভালো মানের ক্রিকেট খেলার সুযোগ পাওয়ায় এই সফর জিম্বাবুয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শক্তিশালী বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ দলের জন্য বড় পরীক্ষা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নিয়মিত টেস্ট খেলার সুযোগ পাওয়ার দিক থেকেও এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খানও সূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
