আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
ক্রীড়া প্রতিবেদক: আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হচ্ছে প্রথম ফিফা আসিয়ান কাপ। ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বুধবার বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে ফিফা।
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ৩টায় জাকার্তার গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যু ও একই সময়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ম্যাচের সূচি
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া, দুপুর ৩টা
ভেন্যু: গেলোরা বান কার্নো স্টেডিয়াম, জাকার্তা
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, দুপুর ৩টা
ভেন্যু: গেলোরা বান কার্নো স্টেডিয়াম, জাকার্তা
১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ভেন্যু: গেলোরা বান কার্নো স্টেডিয়াম, জাকার্তা
প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের সঙ্গে চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ভারত ও চীন নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের জায়গায় পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। ফিফার আমন্ত্রণ পাওয়ার পরই টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রধান কোচ টমাস ডুলির অধীনে চলছে দলের প্রস্তুতি।
বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম বর্তমানে ক্যাম্পে নেই। তবে চূড়ান্ত দলে তাদের থাকার কথা রয়েছে এবং টুর্নামেন্ট শুরুর আগে তারা দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম।
ফিফা আরব কাপের আদলে গত বছর আসিয়ান কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছর ফিফা কংগ্রেসে অনুমোদনের পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- বৃষ্টি নিয়ে দুঃসংবাদ, আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি
- আবারও বাড়ল সিগারেটের দাম
- ইতালিতে হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
- টাকা ছাপতে এক বছরে বাংলাদেশ ব্যাংকের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ
- Google Pixel 11 Pro রিভিউ: ছোট আকারে ফ্ল্যাগশিপের বড় আয়োজন
