| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ১০:১২:২৫
সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধাতেও বড় পরিবর্তন আসছে। বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা। একই সঙ্গে সব গ্রেডের কর্মচারীর জন্য মোবাইল ভাতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা চালুর প্রস্তাব রয়েছে।

তবে সব সুবিধাই বাড়ছে না। নতুন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতা কমানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি পেনশন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হচ্ছে। সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়েছে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মূল বেতন ও নিট পেনশন চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ভাতা কার্যকর হওয়ার কথা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। পরবর্তী ধাপে এটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে বলে জানা গেছে।

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের যেসব ১১ সুবিধায় পরিবর্তন আসছে, সেগুলো হলো—

১. বাড়িভাড়া ভাতা বাড়ছে

ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার এলাকায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেডভেদে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

২. বয়স অনুযায়ী বাড়বে চিকিৎসা ভাতা

চাকরিজীবীদের বয়স বাড়ার সঙ্গে চিকিৎসা ভাতার পরিমাণও বাড়বে। ৫০ বছর পর্যন্ত মাসে ৩ হাজার টাকা, ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা, ৬০ বছরের বেশি থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার টাকা এবং ৭০ বছরের বেশি বয়সে ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

৩. নিচের গ্রেডে বেতন বাড়ার হার বেশি

নতুন বেতন কাঠামোয় অপেক্ষাকৃত নিচের গ্রেডের কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধির হার বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও এর নিচের গ্রেডে ৫ শতাংশ, গ্রেড-৪ ও ৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণের প্রস্তাব রয়েছে।

৪. সব গ্রেডে মোবাইল ভাতা

নতুন কাঠামোয় সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতা পাবেন। গ্রেড-৫ ও এর ওপরের গ্রেডে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচের গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

৫. যাতায়াত ও টিফিন ভাতা বাড়ছে

বর্তমানে ৩০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা বাড়িয়ে ৬০০ টাকা করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ টাকা থেকে ৩০০ টাকা করার সিদ্ধান্ত প্রস্তাব করা হয়েছে।

৬. প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন ভাতা

বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী সন্তানের জন্য নতুন করে মাসিক ৩ হাজার টাকা ভাতা চালুর প্রস্তাব করা হয়েছে। সর্বোচ্চ দুই সন্তান এ সুবিধার আওতায় আসবেন।

৭. কমছে বাংলা নববর্ষ ভাতা

নতুন বেতন কাঠামোয় বাংলা নববর্ষ ভাতায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

৮. ঝুঁকি ও বিশেষ ভাতা বাড়বে

প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে নির্ধারণের পাশাপাশি ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন ও উৎসব ভাতা আগের হারেই বহাল রাখার প্রস্তাব রয়েছে।

৯. পাহাড়ি ও দুর্গম এলাকায় বিশেষ ভাতা

পাহাড়ি এলাকার সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়ার সিদ্ধান্তের কথা বলা হয়েছে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এই ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় সর্বোচ্চ ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া হাওর, দ্বীপ ও চর এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা আগের মতোই থাকবে। তবে এ ভাতার সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১০. পেনশন ও গ্র্যাচুইটিতে পরিবর্তন

‘এক গ্রেড এক পেনশন’ পদ্ধতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের নতুন সীমা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা করার কথা বলা হয়েছে।

১১. সামরিক বাহিনীর বিভিন্ন ভাতায় পরিবর্তন

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন ভাতাতেও পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। প্রতিরক্ষা ভাতা, কিট ভাতা, ডেঞ্জার মানি, দোভাষী ভাতা ও শিক্ষকতা ভাতাসহ বেশির ভাগ ভাতার ক্ষেত্রে বর্তমান পরিমাণের ওপর ১০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধির পাশাপাশি দৈনন্দিন জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি ভাতাতেও পরিবর্তন আসবে। তবে কোন সুবিধা ঠিক কবে থেকে এবং কীভাবে কার্যকর হবে, তা প্রজ্ঞাপন জারির পরই চূড়ান্তভাবে জানা যাবে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...