| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৬ ২১:৫৮:৪২
অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাসে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে টানা ছুটি। নির্ধারিত ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কোথাও কোথাও টানা ছুটির মেয়াদ আরও দীর্ঘ হবে।

বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি কলেজে অক্টোবর মাসে সবচেয়ে দীর্ঘ ছুটি থাকবে। অন্যদিকে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসাতেও পূজার ছুটিকে কেন্দ্র করে কয়েক দিনের বিরতি থাকছে।

কলেজে টানা ছুটি ১৬ দিন

সরকারি ও বেসরকারি কলেজে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ও পরে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটির মেয়াদ সর্বোচ্চ ১৬ দিন হতে পারে।

অক্টোবর মাসে সাপ্তাহিক ছুটিসহ কলেজগুলোতে মোট ২০ দিন অবকাশ থাকবে। ফলে মাসজুড়ে ক্লাস চলবে ১০ দিন।

মাধ্যমিক বিদ্যালয়ে টানা ছুটি ১০ দিন

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটির মেয়াদ দাঁড়াবে ১০ দিন।

সব মিলিয়ে অক্টোবরে মাধ্যমিক বিদ্যালয়ে ১৫ দিন ক্লাস চলবে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক ও নির্ধারিত ছুটি থাকবে।

প্রাথমিক বিদ্যালয়েও ১০ দিনের ছুটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটি হবে ১০ দিন।

মাদ্রাসায় টানা ছুটি ৫ দিন

দেশের সরকারি ও বেসরকারি মাদ্রাসাগুলোতেও দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে। সেখানে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাদ্রাসাগুলোতে টানা পাঁচ দিনের ছুটি হবে।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটি হবে ১০ দিন।

বিশ্ববিদ্যালয়ের ছুটি আলাদা

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে। তাই দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি থাকলেও কতদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তা একেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের ওপর নির্ভর করবে।

অর্থাৎ, অক্টোবরের পূজার ছুটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ এক নয়। এর মধ্যে কলেজে টানা ছুটির সময় সবচেয়ে বেশি হলেও বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময় জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যালেন্ডার দেখতে হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...