| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ১৯ ২০:১০:০০
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়েও বড় সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশেষ করে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদের র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ৮৪ ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের তালিকায় ৮৮তম স্থানে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন তানজিদ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার সুবাদে নয় ধাপ এগিয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি।

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও পাঁচ ধাপ এগিয়ে ৩১তম স্থানে জায়গা করে নিয়েছেন। সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে উঠেছেন ৫৮তম স্থানে। মেহেদী হাসান মিরাজও ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ৫৯তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন মুশফিকুর রহিম, ১৮তম স্থানে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও পরিবর্তন এসেছে। ডারউইন টেস্টে দুই ইনিংসে ২২ ও ১৭ রান করায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড তিন ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমেছেন। এতে ইংল্যান্ডের হ্যারি ব্রুক আবারও বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটারের জায়গা ফিরে পেয়েছেন।

ব্রুকের পর দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। শীর্ষ চার ব্যাটারের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। ফলে সামনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টসহ পরবর্তী ম্যাচগুলোতে আবারও র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে।

ব্যাটারদের পাশাপাশি বোলারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি হয়েছে। ডারউইন টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠেছেন।

সবচেয়ে বড় লাফ দিয়েছেন পেসার হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মোট নয় উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া এই পেসার একসঙ্গে ২৬ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন। ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসান মাহমুদ ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দিয়েছিলেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম, ১১তম স্থানে। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ৪৯তম এবং ইবাদত হোসেন চার ধাপ এগিয়ে ৮২তম স্থানে রয়েছেন।

টেস্ট বোলারদের শীর্ষস্থান অবশ্য ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের অবস্থান শক্তিশালী। ৩২০ রেটিং নিয়ে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। অবস্থানের পরিবর্তন না হলেও দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনের সঙ্গে ব্যবধান কমিয়েছেন মিরাজ।

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও এই উন্নতি এসেছে। সামনে দ্বিতীয় টেস্টে আরও ভালো পারফরম্যান্স করতে পারলে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...