| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশ কোথায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৯:৫৭:৩৭
ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন, আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশ কোথায়

নিজস্ব প্রতিবেদক: নভেম্বর মাসের সর্বশেষ ফিফা পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভেঙে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হারলেও র‍্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থান হারায়নি দলটি। অন্যদিকে, প্রথমবারের মতো শীর্ষ পাঁচে উঠে ইতিহাস গড়েছে মরক্কো।

১৮ নভেম্বর প্রকাশিত নতুন তালিকায় দুইয়ে রয়েছে ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা। তিনে ফ্রান্স এবং চারে ইংল্যান্ড। নাইজারের বিপক্ষে টানা দুই জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫ দল ও পয়েন্ট

১৮ নভেম্বর ২০২৬ প্রকাশিত সর্বশেষ ফিফা পুরুষদের র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ১৫ দলের অবস্থান ও পয়েন্ট নিচে দেওয়া হলো।

অবস্থানদলপয়েন্ট
১ স্পেন ২,০০৪.৪৮
২ আর্জেন্টিনা ১,৯৬৬.১৩
৩ ফ্রান্স ১,৯৫০.৮২
৪ ইংল্যান্ড ১,৯৩৮.৯০
৫ মরক্কো ১,৮০৯.৩৭
৬ পর্তুগাল ১,৮০১.২৮
৭ ব্রাজিল ১,৮০০.৯১
৮ বেলজিয়াম ১,৭৯০.৩৭
৯ নেদারল্যান্ডস ১,৭৭৪.০৬
১০ কলম্বিয়া ১,৭৩৫.৯০
১১ জার্মানি ১,৭৩০.২২
১২ সুইজারল্যান্ড ১,৭২৬.১৫
১৩ মেক্সিকো ১,৭২৩.৬৪
১৪ ইতালি ১,৭১৭.২০
১৫ ক্রোয়েশিয়া ১,৭১৪.২২

আর্জেন্টিনা দুইয়ে, ব্রাজিলের অবস্থান সাত নম্বরে

ফিফা র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ১,৯৬৬.১৩। শীর্ষে থাকা স্পেনের সঙ্গে ব্যবধান ৩৮.৩৫ পয়েন্ট।

অন্যদিকে, এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে ব্রাজিল। দলটির পয়েন্ট ১,৮০০.৯১। তাদের ঠিক ওপরে ছয় নম্বরে রয়েছে পর্তুগাল, যার পয়েন্ট ১,৮০১.২৮। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ০.৩৭ পয়েন্ট।

মরক্কোর ইতিহাস, প্রথমবার শীর্ষ পাঁচে

এবারের র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি মরক্কোর। দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি। ১৯৯৩ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটিই মরক্কোর সর্বোচ্চ অবস্থান।

২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে নাইজারের বিপক্ষে টানা দুই জয়ের পর এই সাফল্য পায় মরক্কো। তাদের এই উত্থানে এক ধাপ করে পিছিয়েছে পর্তুগাল ও ব্রাজিল।

এদিকে এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে কলম্বিয়া। দলটির এই অগ্রগতিতে শীর্ষ দশ থেকে ছিটকে ১৩ নম্বরে নেমে গেছে মেক্সিকো। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ১৬ এবং এশিয়ার শীর্ষ দল জাপান রয়েছে ১৭ নম্বরে।

২০৩০ বিশ্বকাপের আয়োজক তিন দেশই শীর্ষে

২০৩০ ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তিন দেশই রয়েছে শীর্ষ সাতের মধ্যে। স্পেন এক নম্বরে, মরক্কো পাঁচে এবং পর্তুগাল ছয় নম্বরে।

বিশ্বকাপের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮২তম স্থানে রয়েছে। বাংলাদেশের পয়েন্ট ৮৯২.৮৬। এশিয়ার ৪৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

বাংলাদেশের ঠিক ওপরে ১৮১তম স্থানে বেলিজ এবং নিচে ১৮৩তম স্থানে আরুবা রয়েছে।

ফিফার ঘোষণা অনুযায়ী, পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ের পরবর্তী হালনাগাদ প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর ২০২৬।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...