| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৯:৪১:৪৯
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসা থেকে তাঁকে আটক করা হয়।

আটকের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। তাঁর আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে: ডিবি

ডিবির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, কিছু অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকা জ্যোতিকে নিয়ে যাওয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন জ্যোতি

পুলিশের তথ্য অনুযায়ী, সমালোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর প্রশাসক ছিলেন জ্যোতিকা জ্যোতি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা নিয়েও বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন তিনি।

একটি ভিডিওতে নিজের শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। এ ছাড়া ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে রয়েছেন বলেও জানা গেছে।

শিল্পকলা একাডেমির দায়িত্ব নিয়ে আলোচনায় এসেছিলেন

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দায়িত্ব পালন নিয়ে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। সে সময় তিনি প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের পরিচালক ছিলেন।

ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখার খবর ছড়িয়ে পড়েছিল।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...