| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:১১:১৫
নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ দিকে ও অক্টোবরের শুরুতে আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। ওই সময়ের প্রীতি ম্যাচগুলোর সূচি এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য দুই থেকে তিনটি ম্যাচকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আসন্ন আন্তর্জাতিক সূচির জন্য আর্জেন্টিনার স্কোয়াডে বেশ কিছু চমক দেখা যেতে পারে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরতে পারেন কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে রয়েছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমায় যোগ দেওয়া লিওনার্দো বালের্দি। পাশাপাশি রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকেও বিবেচনায় রেখেছেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও এবার জাতীয় দলের ডাক পেতে পারেন। তবে বিশ্বকাপ ফাইনালের ঘটনার জেরে ফিফার দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নিয়মিত একাদশের সদস্য থিয়াগো আলমাদা এই দফায় স্কোয়াডে থাকছেন না।

আসন্ন আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার স্কোয়াড তুলনামূলক বড় হতে পারে। বিভিন্ন খেলোয়াড়কে যাচাই করে দেখতে একাধিক ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশ খেলানোর পরিকল্পনাও থাকতে পারে স্কালোনির। ফলে নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি দলের ভবিষ্যৎ কাঠামো নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন তিনি।

বিশ্বকাপজয়ী দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে অবশ্য স্কোয়াডে রাখার সম্ভাবনা রয়েছে। তাদের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলের নাম রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাওয়া যাবে না। পারেদেস ১০ ম্যাচ এবং মোলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন।

জাতীয় দল থেকে অবসর নেওয়ায় অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও এবার থাকছেন না। তার অনুপস্থিতিতে ক্রিশ্চিয়ান রোমেরোকে দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা হতে পারে। লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নিলে রোমেরোকেই আর্জেন্টিনার নেতৃত্বে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আর্জেন্টিনা দলের কোচ হিসেবে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। ফলে এরপর তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো পুরোপুরি নিশ্চিত নয়।

তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্কালোনিকে দায়িত্বে রেখে দেওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া, দল পুনর্গঠন এবং স্কালোনির ভবিষ্যৎ—সব মিলিয়ে আর্জেন্টিনার জন্য এটি হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এক সময়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...