এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু হবে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। পুরুষ ও নারী দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে আসর শুরু করবে। ফলে শুরুতেই জয় পেলে সেমিফাইনালের টিকিট নিশ্চিত হবে, আর সেখান থেকেই সোনার পদকের লড়াইয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ায় ক্রিকেটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচই টি-টোয়েন্টি সংস্করণে পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে।
বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান শুরু হবে নারী ক্রিকেট দিয়ে। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।
এই ম্যাচে জয় পেলে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এরপর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।
অর্থাৎ নারী দলের সামনে সোনার পদকের লড়াইয়ে যেতে প্রথমে চীনকে হারাতে হবে। এরপর সেমিফাইনালে জয় পেলেই সরাসরি ফাইনালের টিকিট মিলবে।
পুরুষ ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৮ সেপ্টেম্বর। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের সেরা দলের বিপক্ষে।
একই দিনে পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের বিপক্ষে। ভারত মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের সেরা দলের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে জিতলে বাংলাদেশ ১ অক্টোবর সেমিফাইনালে খেলবে। একই দিন অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই।
এরপর ৩ অক্টোবর সকাল ৯টায় ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং দুপুর ২টায় ফাইনাল অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের সাফল্য রয়েছে। ২০২৩ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে তারা।
নারী ক্রিকেটেও একই আসরে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে পদক নিশ্চিত করেন বাংলাদেশের মেয়েরা।
এবার তাই বাংলাদেশের সামনে শুধু আগের সাফল্য ধরে রাখার নয়, আরও এক ধাপ ওপরে ওঠার লক্ষ্য। পুরুষ ও নারী দুই দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করবে। ফলে শুরুতেই একটি জয় তাদের সেমিফাইনালে পৌঁছে দেবে। আর সেমিফাইনাল পেরোতে পারলেই ব্রোঞ্জের বদলে সোনার পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
