| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৯:০৪:২২
আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের ভরি কত

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম সর্বশেষ নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১২ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে। নতুন দর ওই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সর্বশেষ নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এই দামের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম

বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।

সনাতন পদ্ধতিতে এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। এসব দাম ভ্যাটসহ নির্ধারিত হয়েছে।

আজকের সোনার দাম এক নজরে

সোনার ধরনপ্রতি ভরি দাম
২২ ক্যারেট ২,৩২,৯৩০ টাকা
২১ ক্যারেট ২,২২,৪৯১ টাকা
১৮ ক্যারেট ১,৯১,০৫৬ টাকা
সনাতন পদ্ধতি ১,৫৬,০৬৪ টাকা

রুপার দাম কত

সোনার দাম বাড়ানো হলেও ১২ সেপ্টেম্বরের সর্বশেষ সিদ্ধান্তে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯১ টাকা দরে বিক্রি হচ্ছে।

গহনা কিনতে আরও খরচ হতে পারে

বাজুস নির্ধারিত দামে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলেও গহনার নকশা অনুযায়ী মজুরি বা মেকিং চার্জ প্রযোজ্য হতে পারে। ফলে দোকান থেকে গহনা কেনার সময় শুধু তালিকাভুক্ত সোনার দামই চূড়ান্ত পরিশোধযোগ্য মূল্য নাও হতে পারে।

বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে এসব দর কার্যকর থাকবে। তাই গহনা কেনার আগে সংশ্লিষ্ট বিক্রেতার কাছ থেকে সর্বশেষ নির্ধারিত দাম ও প্রযোজ্য মেকিং চার্জ জেনে নেওয়া উচিত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...