ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে পড়েছে। মরোক্কান তরুণীকে বিয়ের খবরের পর নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এই তারকা। তবে ইসলাম গ্রহণের খবরটি নিয়ে জোরালো দাবি থাকলেও এখন পর্যন্ত রবার্তো কার্লোস নিজে বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তুরস্কের সংবাদমাধ্যম হাবেরলারসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সঙ্গে সাক্ষাৎ করে কালেমা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন ৫৩ বছর বয়সী রবার্তো কার্লোস।
তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) সংসদ সদস্য আলিসাহিনের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
আলিসাহিনের পোস্টে সাউ পাওলোভিত্তিক সংগঠন ‘ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ’-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার বক্তব্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, রবার্তো কার্লোস দীর্ঘদিন ধরে শেখ হামাদার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। প্রায় চার সপ্তাহ আগে তাঁদের সাক্ষাৎ হয় এবং ওই সময় কার্লোস শাহাদাহ পাঠ করেন। পোস্টে তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য সুখ ও শান্তি কামনা করা হয়।
তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়ে তাঁর নিজের কোনো বক্তব্য বা তাঁর প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণও পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টিকে নিশ্চিত খবরের বদলে দাবি ও গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের বিয়ের ছবিও ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা নিবন্ধিত খেলোয়াড় এজেন্ট ও মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, তাঁদের বিয়ের খবর চলতি বছরের জানুয়ারিতেই প্রথম প্রকাশ্যে আসে এবং ২৫ জুলাই পারিবারিকভাবে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলোয়াড় ব্যবস্থাপনার কাজের সূত্রে তাঁদের পরিচয় এবং পরবর্তী সময়ে সম্পর্কের শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘ ও সফল ক্যারিয়ার গড়া রবার্তো কার্লোস ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লেফট-ব্যাক হিসেবে পরিচিত। ক্যারিয়ারের শেষ দিকে তিনি তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়েও খেলেছেন। এ কারণেই তুরস্কের সংবাদমাধ্যমে তাঁকে ঘিরে প্রকাশিত খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে।
তবে তুর্কি সংসদ সদস্য ও কয়েকটি সংবাদমাধ্যমের দাবির পরও রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তাই তাঁর নিজের বক্তব্য বা পরিবারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম আটলান্টা ম্যাচ, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- বদলে গেল বিশ্বের মানচিত্র, বড় হলো আফ্রিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
