২–৩ হাজার টাকায় স্মার্টফোন, জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্টফোন পৌঁছে দিতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
মাহদী আমিন বলেন, সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপন এবং এ খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান নেওয়ার কথাও জানান তিনি।
তবে এই দামে স্মার্টফোন কবে থেকে বাজারে পাওয়া যাবে বা কোন কোন মডেল এই উদ্যোগের আওতায় থাকবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামোর কথাও তুলে ধরা হয়। মাহদী আমিন জানান, প্রস্তাবিত কাঠামোয় সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা রয়েছে।
এর আগে নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন তথ্য জানানো হয়েছে।
তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের কথাও জানান মাহদী আমিন।
এই তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের কথা জানান মাহদী আমিন। পাশাপাশি উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি শিক্ষাবৃত্তি এবং এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন।
এ ছাড়া কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার দেওয়ার রূপরেখা এবং শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়।
প্রবাসী আয়ের বিষয়ে মাহদী আমিন জানান, চলতি বছরের মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্যভিত্তিক বাসসের প্রতিবেদনেও একই পরিমাণ প্রবৃদ্ধি ও রেমিট্যান্সের তথ্য উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগের কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমানভাড়াসহ অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে দেশটির কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।
প্রথম দফার কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির উদ্যোগ এবং বন্যাদুর্গত নেপালে ১০ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও সংবাদ সম্মেলনে তথ্য দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারের বিষয়ে মাহদী আমিন জানান, আত্মোৎসর্গকারী ৭৪ জনের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ দিনের টানা ছুটি, যেভাবে মিলবে
